
মোঃ কামরুল হাসান, স্টাফ রিপোর্টার,কক্সবাজার।
চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনাল আদালতে অপপ্রচার ও চাঁদাবাজি অভিযোগে ৫ সংবাদ কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন উখিয়া টেকনাফের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বুধবার (২ জুলাই) দুপুরে দায়ের করা মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারায় আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক। তদন্তভার দেওয়া হয়েছে পিবিআইকে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট ছমি উদ্দিন।
অভিযুক্তরা হলেন:-মেহেদী হাসান পলাশ (প্রতিবেদক, ডিজিটাল অগ্রযাত্রা)
খাঁন মঈন উদ্দিন (প্রতিনিধি, ডিজিটাল অগ্রযাত্রা)ফাহিম হাসান সাদিক,সুলতান আহামদ (সাবরাং, টেকনাফ)
ইমান হোসাইন (সাবরাং, টেকনাফ)
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুলতান আহামদ কক্সবাজার জেলা বিএনপির সদস্য হিসেবেও পরিচিত।
অপপ্রচারের অভিযোগ:-আইনজীবী ছমি উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বাদীর (শাহজাহান চৌধুরী) নিকট চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। দাবি পূরণ না হওয়ায় ‘ডিজিটাল অগ্রযাত্রা’ নামের একটি অনলাইন মাধ্যমে গত ৪ জুন শাহজাহান চৌধুরীকে নিয়ে একটি ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়।
প্রকাশিত সেই খবরে দাবি করা হয়, “৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী।” এই খবরে সাক্ষাৎকারের সূত্র হিসেবে অভিযুক্ত সুলতান আহামদ ও ইমান হোসাইনের নাম উল্লেখ করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)

