বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাকাঠালিয়ায় কঠোর নিরাপত্তা ও নজরদারীতে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু

কাঠালিয়ায় কঠোর নিরাপত্তা ও নজরদারীতে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় ঝালকাঠির কাঠালিয়াতেও কঠোর নিরাপত্তা আর নজরদারীতে বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। লিখিত পরিক্ষা শেষ হবে আগামী ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
এ বছর কাঠালিয়ায় ০৬টি কেন্দ্রে এসএসসি, দাখিল, কারিগারি ও ভোকেশনালের মোট ১ হাজার ৯৭০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। 
আজ সকালে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জরিহুল ইসলাম উপজেলার  বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও স্পেশাল ভিজিল্যান্স টিম কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করছে। এ সময় শিক্ষকসহ সংশ্লিষ্ঠদের সততা ও নিষ্ঠার সাথে পরীক্ষায় দায়িত্ব পালনে কঠোর নির্দেশ দেন নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ চলছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments