বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগসারাদেশের ন্যায় কসবায় নির্বিঘ্নে চলছে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা

সারাদেশের ন্যায় কসবায় নির্বিঘ্নে চলছে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা

 মোঃ: আশরাফ উজ্জ্বল,কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
আজ বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫—সারাদেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায়ও শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী, এদিন বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় বহুল প্রতীক্ষিত এ পরীক্ষা।
পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। কসবায় মোট ১৮টি কেন্দ্রে এবার অংশ নিচ্ছে প্রায় ৮ হাজার ৯০০ জন পরীক্ষার্থী, যা ২০২৪ সালের তুলনায় কিছুটা কম।
পরীক্ষার দিন সকালে কসবা উপজেলার আড়াইবাড়ি সাঈদীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের সামনে সকাল সাড়ে আটটার দিকেই জড়ো হতে শুরু করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করেন পরীক্ষার্থীরা।
কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সরেজমিনে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম। তিনি চ্যানেল Jatv-কে জানান, “নিয়ম অনুযায়ী পরীক্ষার শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রের ভেতরে ও বাইরে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আমরা তৎপর রয়েছি।”
সার্বিকভাবে কসবায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
,এক পরীক্ষার্থী জানায়,
“ভালো প্রস্তুতি ছিল, প্রশ্নও সহজ ছিল। পরিবেশও খুব ভালো, তাই আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারছি।”
স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা পরীক্ষার পরিবেশ এবং প্রশাসনের তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এ বছর পরীক্ষার ফলাফল অন্যান্য বছরের তুলনায় আরও ভালো হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments