বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ কার্যক্রম স্থগিত

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ কার্যক্রম স্থগিত

মোঃ৷ নাইমুর রহমান, ফুলবাড়ী(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় বকনা গরু বিতরণের উদ্যোগ নেওয়া হয়। তবে বিতরণের জন্য আনা গরুগুলোর ওজন ও বয়স নির্ধারিত মান অনুযায়ী না হওয়ায় শেষ মুহূর্তে বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
প্রকল্পের নিয়ম অনুযায়ী, প্রতি উপকারভোগীকে ১.৫ বছর বয়সী ও ১০০ কেজি ওজনের বকনা গরু দেওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জেনটেক ইন্টারন্যাশনাল’ যে গরুগুলো সরবরাহ করে, সেগুলোর ওজন ছিল মাত্র ৬০-৬৫ কেজি। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে তারা বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানান। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরিস্থিতি বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গরু বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়।
জানা গেছে, ‘জেনটেক ইন্টারন্যাশনাল’ নামক প্রতিষ্ঠানটি পূর্ববর্তী সরকারের আমলে এই প্রকল্পের ঠিকাদারি পায় এবং প্রকল্পটি ২০২৬ সাল পর্যন্ত চলমান থাকবে। এখন পর্যন্ত গরু সরবরাহের দায়িত্বে রয়েছে প্রতিষ্ঠানটি।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, স্বাধীন দেশে এমন প্রতারণা মেনে নেওয়া যায় না। এমন মানহীন গরু বিতরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন বলেন, উর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ওজন ও বয়সের গরু না পাওয়ায় বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাপ্লাইয়ার ওমর ফারুক বলেন, আমাদেরকে ঠিকাদারের নির্দেশনা অনুযায়ী যেভাবে বলা হয়েছে, আমরা সেই অনুযায়ী গরু সরবরাহ করেছি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments