বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগউল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ 

উল্লাপাড়ায় বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ 

এ আর জাহাঙ্গীর   উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
 উল্লাপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো সুপার হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রবি মৌসুমে এই বীজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বুধবার (১৭ই ডিসেম্বর ) উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব  মো:আব্দুল ওয়াদুদ বগুড়া অঞ্চল, বগুড়া। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শারমিন আক্তার রিমার সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জনাব এ কে এম মনজুরে মাওলা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন -সুমীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষকরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়া উপজেলায় মোট ৯০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে SL- 8H বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments