বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগউল্লাপাড়ায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই। 

উল্লাপাড়ায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই। 

এ আর জাহাঙ্গীর,  উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণের মধ্য দিয়ে উল্লাপাড়া উপজেলায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে এই বই উৎসবের আয়োজন করা হয়।
সকাল থেকেই শিক্ষার্থীরা নতুন বই পাওয়ার আনন্দে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়। শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মুখে দেখা যায় উচ্ছ্বাস ও উৎসাহ।
শিক্ষকরা জানান, বছরের প্রথম দিনেই বই পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। অভিভাবকরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।
উল্লেখ্য, সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় উল্লাপাড়া উপজেলাতেও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে একযোগে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments