
আনিসুজ্জামান, কটিয়াদী(কিশোরগঞ্জ) বিশেষ প্রতিনিধি :
(গত মঙ্গলবার ২২ জুলাই -২০২৫)মাইলস্টুন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে গত মঙ্গলবার বিকাল ৫:৪৫ মিনিটে কটিয়াদী উপজেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অত্র দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর জনাব মা:অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার সাহেব, এছাড়াও উপস্থিত ছিলেন সেক্রেটারি জনাব মা:মাহমুদুল হাসান, নায়েবে আমীর জনাব সাইদুল হক, কটিয়াদী -পাকুন্দিয়া -২ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী জনাব মা:শফিকুল ইসলাম মোড়ল, বায়তুলমাল সেক্রেটারি জনাব মা: আব্দুল আওয়াল, কটিয়াদী পৌর জামায়াতে ইসলামীর আমীর জনাব আনিসুজ্জামান, কটিয়াদী উপজেলা কর্মপরিষদ সদস্য জনাব মা :জসিমউদদীন ও কটিয়াদী উপজেলা ওলামা বিভাগের সভাপতি মা:শফিকুল ইসলাম নূরী।

