বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।ইন্দুরকানীতে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ইন্দুরকানীতে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ইন্দুরকানী (পিরোজপুর)নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে ইন্দুরকানী সদর জামে মসজিদে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদের তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  দেশের বিভিন্ন স্থানে খালেদা  জিয়ার রোগমুক্তি কামনায় ধারাবাহিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
, উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে (২৮ নভেম্বর) শুক্রবার সারা দেশের মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments