বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাআন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা পুলিশ।

আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা পুলিশ।

মোঃ ফয়সাল আহম্মদ,কাঠালিয়া(ঝালকাঠী)প্রতিনিধি।

ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ সোহেল ফরাজী (২৭) কে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২২ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার বামনা থানা পুলিশের সহায়তায় বামনা থেকে ডাকাতির মালামালসহ সোহেলকে গ্রেপ্তার করা হয়। সোহেল ফরাজী বরগুনা জেলার বামনা উপজেলার ঢুসখালী গ্রামের মৃত আইয়ুব আলী ফরাজীর পুত্র । বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানা অফিসার ইনচাজ মোঃ নাসির উদ্দিন সরকার।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা, একটি কুঠার, একটি শাবল ও অন্যান্য সরঞ্জামসহ বরগুনার বামনা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সোহেল ফরাজীকে গ্রেপ্তার করে কাঁঠালিয়া থানা পুলিশ। ডাকাত সোহেল ফরাজীর বিরুদ্ধে ঝালকাঠি ও বরগুনার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকের ৬টি মামলা রয়েছে।

কাঠালিয়া থানা অফিসার ইনচাজ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সোহেলকে গ্রেফতার করে শনিবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন কাঠালিয়া থানার এসআই কে.এম রিয়াজ রহমান, এএসআই রতন কৃষ্ণ, এএসআই সজল খানসহ পুলিশের একটি দল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments