বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলাআত্রাইয়ে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত

আত্রাইয়ে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত

মামনুর রশীদ (আত্রাই)নওগাঁ প্রতিনিধিঃ

আজ ১৭ই মার্চ রবিবার বেলা ১১ টা ৩০ মিনিটে  আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত হয়।এর আগে বেলা ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬  আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ ওমর ফারুক সুমন এমপি। তিনি তার প্রধান বক্তব্যে বলেন, এদেশে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র হয়েছিল।আমরা স্বাধীন ভাবে চলাফেরা করতে পারছি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন মীর,সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেনী পেশার মানুষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments