
মো:জাবেদুল আনোয়ার, জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার।
কক্সবাজারে দীর্ঘ ১৬ বছর পর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ। যেখানে লাখো মানুষের সমাগমন হয়েছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দ্রত গণতন্ত্র ফেরাতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবি তুলে ধরা হয়েছে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) শহরের বাহারছড়া গোল চত্বর ও (মুক্তিযোদ্ধা) মাঠে দুপুর ২টায় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধান বক্তা মাহবুবের রহমান শামীম সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ( চট্টগ্রাম বিভাগ)।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি: লুৎফর রহমান কাজল মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বিশেষ অতিথি :হারুন-অর-রশিদ
সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ( চট্টগ্রাম বিভাগ)।
বিশেষ অতিথি : ব্যারিস্টার মীর হেলাল সহ-সাংগঠনিক সম্পাদক,বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ( চট্টগ্রাম বিভাগ)।কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোকতার আহমদ,জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, জেলা কৃষকদলের আহবায়ক গিয়াস উদ্দিন আফসেল,রামু উপজেলা যুবদল নেতা জহির আলম, তৌহিদুল ইসলাম,বিএনপি নেতা আবুল বসর বাবু,বিএনপি নেতা সৈয়দ আলম,মাইমুনুল হক, যুবদল নেতা শামসুল আলম শাহীন, যুবদল নেতা মোস্তফা কামাল, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম প্রমূখ।
তিনি বলেন,আওয়ামিলীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে ‘জনআকাঙ্খার সাথে সংগতি রেখে সর্বাগ্রে জাতীয় নির্বাচন জরুরি। দেশব্যাপী জনমত গঠন করতে কেন্দ্রীয় বিএনপি জনসভা, সমাবেশ চালিয়ে যাবে। পাশাপাশি জনদাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে। ‘রাষ্ট্র ক্ষমতায় জনগণের সরকার না থাকার কারণে নিত্য- পণ্যের মূল্যের উর্ধ্বগতি, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড লেগেই আছে। এভাবে দেশ চলতে পারেনা। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণের অধিকার চাই।

