বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

লালমোহন (ভোলা)নিজস্ব প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় ৪ কেজি গাঁজাসহ স্বামী এবং স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁদবা এলাকার মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)। জানা গেছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম ও এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ভোলা থেকে ছেড়ে আসা চরফ্যাশনগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশী চালান তারা। তল্লাশীকালে ওই সিএনজি চালিত অটোরিকশা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে আটক করা হয় ওই গাঁজার মালিক মো. ফারুক হোসেন ও মোসা. সিমা বেগম নামে দুইজনকে। এসব গাঁজা তারা কুমিল্লা থেকে নিয়ে এসেছেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments