বাড়িঢাকা বিভাগঢাকা জেলাধামরাইতে ধর্ষণ গ্রেফতার সৎ বাবা

ধামরাইতে ধর্ষণ গ্রেফতার সৎ বাবা

ধামরাইয়ে ১৪ বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় মায়ের অভিযোগের ভিত্তিতে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ধামরাইয়ের পাঠানটোলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে সোমবার রাতে এঘটনায় ধামরাই থানায় ধর্ষিতার মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত শামীম (৪৫) ধামরাই থানার পাঠানটোলা এলাকার তালেব আলীর ছেলে।

ধর্ষিতার মা অভিযোগ করে বলেন, প্রায় ১৪ বছর পূর্বে তার স্বামী মারা গেলে শামীম নামে ওই ব্যক্তির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। পরে বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে দুই বছর পূর্বে শামীমের সাথে বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। এরপর সাংসারিক টানাপোড়েন কারণে ধামরাইয়ের জয়পুরা একটি খাবার হোটেলে মাসিক বেতনে চাকুরি নেন তিনি। কাজের জন্য প্রতিদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত তাকে হোটেলেই থাকতে হয়। এই সুযোগে শামীম বিভিন্ন সময় তার বাড়িতে যাতায়াত করতো ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments