বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলাপোরশায় পূণর্ভবা নদীতে অবৈধ সুতিজাল বিরোধী যৌথ অভিযান

পোরশায় পূণর্ভবা নদীতে অবৈধ সুতিজাল বিরোধী যৌথ অভিযান

​মোঃ ওবায়দুল্লাহ মারুফ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

​নওগাঁর পোরশায় মৎস্য সম্পদ রক্ষায় এবং পূণর্ভবা নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে নদীটির বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

​অভিযানকালে পূণর্ভবা নদীতে অবৈধভাবে গড়ে তোলা ২টি গ্রুপের মোট ১৪টি সুতিজালের বাঁশ ও নেটের অবকাঠামো কেটে সম্পূর্ণ ধ্বংস করা হয়।

​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নদীপথে অবাধ বিচরণ নিশ্চিত করতে ‘মৎস্য সংরক্ষণ আইন’ বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অসাধু জেলেরা নদীতে সুতিজাল পেতে রেণু ও পোনা মাছসহ ছোট-বড় সব ধরনের মাছ নিধন করছিল, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

​অভিযানে নেতৃত্ব দেন পোরশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, পোরশা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) শ্রী অমিত বাবু, ১ জন এএসআই, ৩ জন পুলিশ কনস্টেবল এবং স্থানীয় উৎসুক জনতা।

​উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম হোসেন জানান, “অবৈধ জাল দিয়ে মাছ শিকার মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। পূণর্ভবা নদীকে অবৈধ জালমুক্ত করতে এবং প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধিতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

​অভিযান চলাকালে স্থানীয় সাধারণ মানুষ ও প্রকৃত মৎস্যজীবীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং স্থায়ীভাবে অবৈধ জাল বন্ধে জোর দাবি জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments