
ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর সদর নিজস্ব প্রতিনিধি,
জামালপুরে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের বাবা ও তার দুই
গত ২৩ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চরশীকান্দার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, চরশীকান্দার পাড়া এলাকার মৃত মো. আকবর শেখের ছেলে আব্দুল মজিদ (৭০), তার ছেলে সেলিম (৪৪) ও সাগর হোসেন (২৫)।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদের মারধর করে গুরুতর আহত করে। হামলার সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। আহতরা বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলাকারীরা হলো, একই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মো. বাবুল, হযরত আলীর ছেলে মাহবুবুর রহমান মারুফ, মেহেদী, মেরাজসহ অজ্ঞাত আরও ৩/৪ জন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

