বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাজয়পুরহাট ২ আসনে মোলামগাড়ীহাট হাই স্কুল মাঠে ধানের শীষ প্রতীক জনসভা

জয়পুরহাট ২ আসনে মোলামগাড়ীহাট হাই স্কুল মাঠে ধানের শীষ প্রতীক জনসভা

মোঃ জিল্লুর রহমান ,শিক্ষানবিশ প্রতিনিধিঃ

আসন্নজ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে জনপদ। এরই ধারাবাহিকতায় ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল বারীর সমর্থনে জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী হাট হাই স্কুল মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাকে কেন্দ্র করে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। বিকেল গড়াতেই জিন্দারপুর ইউনিয়ন ও এর আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ আসেন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী আব্দুল বারী বলেন, “এলাকার উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে আগামী নির্বাচনে জয়পুরহাট-২ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।  আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।” উক্ত জনসভায় উপস্থিত ছিলেন জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনবার তারেক রহমান এর হাত কে শক্তি শালী করতে হবে। জনসভায় জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিলেন চোখে পড়ার মতো। সাধারণ ভোটারদের উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়। সন্ধ্যা পর্যন্ত চলা এই জনসভাটি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবে রূপ নেয়। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments