বাড়িবরিশাল বিভাগবরিশাল জেলাচরকাউয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

চরকাউয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি
বরিশাল সদর–৫ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মোঃ মজিবর রহমান সরোয়ার-এর পক্ষে চরকাউয়া ইউনিয়নের ৬নং ও ৯নং ওয়ার্ডের বাজার বাড়ি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা এ্যাডভোকেট কাজী মোকলেছুর রহমানসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। নেতারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। এ সময় এলাকাবাসী উৎসাহের সঙ্গে প্রচারণায় অংশ নেন এবং প্রার্থীর প্রতি সমর্থন জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments