বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে ডাকাতি করতে ব্যর্থ হয়ে শিক্ষক ও মেয়েকে কুপিয়ে জখম

বাউফলে ডাকাতি করতে ব্যর্থ হয়ে শিক্ষক ও মেয়েকে কুপিয়ে জখম

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে ডাকাতি করতে গিয়ে ব্যর্থ হয়ে এক স্কুল শিক্ষক ও তাঁর মেয়েকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।
 বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত স্কুল শিক্ষক হোসনে আরা বেগম জানান, গভীর রাতে ঘরের ভিতরে শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় ঘরের ভিতরে দুইজন অজ্ঞাত ব্যক্তি দেখতে পান। তাদের দেখে তিনি চিৎকার শুরু করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর মেয়ে তাবিয়াকে (১৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করে।
এক পর্যায়ে মা-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মা-মেয়েকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments