বাড়িবাংলাদেশেসিলেট বিভাগ‎হাদি হত্যার বিচার চেয়ে মিনিবার ফুটবল খেলার উদ্বোধন

‎হাদি হত্যার বিচার চেয়ে মিনিবার ফুটবল খেলার উদ্বোধন

মোঃ সমুজ আলী রানা, বাহুবল (হবিগঞ্জ)নিজস্ব প্রতিনিধি।।
 হবিগঞ্জের বাহুবলে জুলাই বীর ওসমান শরিফ হাদী হত্যার বিচারের দাবি জানিয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(১৬ জানুয়ারী) বিকেল ৪ টায় উপজেলার মিরপুর বাজার চৌমুহনা ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যকস) এর সভাপতি হাজী শামছুল হক মাস্টার ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের (৫ম আসর) উদ্বোধন করা হয়। 
‎
‎পশ্চিম জয়পুর পশ্চিম পাড়াবাসীর আয়োজনে এ টুর্নামেন্টের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ব্যকস’র সভাপতি হাজি শামছুল হক মাস্টার। এতে উপস্থিত ছিলেন ব্যকস’র সহ সভাপতি ফরিদ মিয়া,  সেক্রেটারি আনোয়ার হোসেন (আতর আলী), কোষাধ্যক্ষ মোঃ বাচ্চু মিয়া, মোঃ সবুজ মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সানশাইন মডেল হাইস্কুলের পরিচালক এম শামছুদ্দিন, করাঙ্গী স্কুলের পরিচালক সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম, ডাক্তার এমদাদুল হক সবুজ, তোফায়েল আহমদ, মিনহাজ ছাহাম, লিটন মিয়া, সোহেল আহমেদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াড়বৃন্দ।
‎
‎খেলার শুরুতে মাঠে বিশাল জাতীয় পতাকা টানিয়ে জুলাই বীর শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে অতিথি, খেলোয়াড় ও দর্শকবৃন্দ শ্লোগান দেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments