
এ.এস.এম হামিদ হাসান ,কটিয়াদী(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের ঘাগৈর সূর্য তরুণ যুব সংঘ নামে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার(৪ জানুয়ারি) বিকাল ৩ টায় কটিয়াদী পৌর সদরের ঘাগৈর সূর্য তরুণ যুব সংঘের আয়োজনে সংগঠনটির কার্যালয় সংলগ্ন মাঠে সংগঠনের সভাপতি মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম সরকার ও সাংগঠনিক সম্পাদক ফিয়াদ হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার ৯নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও কটিয়াদী পৌর বিএনপির সহ সভাপতি আলী হোসেন।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঘাগৈর সূর্য তরুণ যুব সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাংবাদিক মোফাসসেল সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম রতন মিলিটারি,উসমান গণী,মাওলানা নাসিরুল ইসলাম,মোঃ আসাব উদ্দিন, আতিকুল ইসলাম মিলন,মোঃ গোলাপ মিয়া ও রাজু রায়হান পাশাসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘাগৈর গ্রামের অসহায় ও হতদরিদ্র জনগণের পুনর্বাসনের জন্য ২০১৭ সালে সাংবাদিক মোফাসসেল সরকার ঘাগৈর সূর্য তরুণ যুব সংঘ নামে এই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠিত করেন। সংগঠনটি সবসময়ই অসহায় ও হতদরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন,যুব সমাজকে মাদকাসক্ত ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে।
পাশাপাশি অসহায় ও হতদরিদ্র অসুস্থ রোগীদের সুচিকিৎসার ব্যবস্থাসহ সমাজের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বলেন আমরা ঘাগৈর সূর্য তরুণ যুব সংঘের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।

