বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁর পত্নীতলায় ১৫তম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত।

নওগাঁর পত্নীতলায় ১৫তম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত।

রিজওয়ান,পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
আধুনিক প্রযুক্তির যুগে বিজ্ঞানের সঙ্গে তালমিলিয়ে চলার লক্ষে এবং  বিশেষ জ্ঞানের প্রশারতায় নওগাঁ জেলার  পত্নীতলা উপজেলার  নজিপুর সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে ১৫তম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে।  বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ১৫ জন ছাত্র-ছাত্রীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. বাদশা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে যুগোপযোগী মূল্যবান বক্তব্য প্রদান করেন  বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. খালেদ হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আকতারুল ইসলাম এবং পত্নীতলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু তালেবসহ প্রমূখ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের  বিজ্ঞানের প্রতি মনযোগী হতে  গড়ে তোলা এবং বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বৃদ্ধির ওপর যথোপযুক্ত গুরুত্বারোপ করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments