বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় জামায়াতে ইসলামীর স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে বিজয় দিবসের পদযাত্রা অনুষ্ঠিত।  

নওগাঁয় জামায়াতে ইসলামীর স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে বিজয় দিবসের পদযাত্রা অনুষ্ঠিত।  

রিজওয়ান , পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলায়  নজিপুর পৌর শাখার উদ্যোগে ‘স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার পদযাত্রা’ অনুষ্ঠান মাঝরাতে অনুষ্ঠিত হয়।   মাওলানা মোঃ আবদুল মকিমের সভাপতিত্বে   মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকালে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭,নওগাঁ-২(পত্নীতলা-ধামইরহাট)আসনে  জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির  ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান,উপস্থিত ছিলেন নজিপুর পৌর জামায়াতের আমির মোফাচ্ছেল হোসেন, ধামাইরহাট জামায়াতের আমির মোঃ কামরুজ্জামান জুয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

পত্নীতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হারুন অর রশিদের পরিচালনায় বিকেল ৩টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে নজিপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড শোভা পায়। পদযাত্রায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বিজয়ের এই দিনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​পদযাত্রা শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা অর্জনের মূল লক্ষ্য ছিল জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জনগণের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ রুদ্ধ। এই বিজয় দিবসে আমাদের নতুন করে অঙ্গীকার নিতে হবে—জনগণের ক্ষমতা ফিরিয়ে এনে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।

​বক্তারা আরও উল্লেখ করেন, জাতি হিসেবে আমাদের স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার  অঙ্গিকার করে।   কর্মসূচিতে জামায়াতে ইসলামীর পত্নীতলা উপজেলা আমির, সেক্রেটারি, পৌর আমীর, পৌর সেক্রেটারি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments