
পত্নীতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হারুন অর রশিদের পরিচালনায় বিকেল ৩টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে নজিপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড শোভা পায়। পদযাত্রায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বিজয়ের এই দিনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পদযাত্রা শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা অর্জনের মূল লক্ষ্য ছিল জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জনগণের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ রুদ্ধ। এই বিজয় দিবসে আমাদের নতুন করে অঙ্গীকার নিতে হবে—জনগণের ক্ষমতা ফিরিয়ে এনে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।
বক্তারা আরও উল্লেখ করেন, জাতি হিসেবে আমাদের স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গিকার করে। কর্মসূচিতে জামায়াতে ইসলামীর পত্নীতলা উপজেলা আমির, সেক্রেটারি, পৌর আমীর, পৌর সেক্রেটারি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

