বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিতর্ক প্রতিযোগিতা ও র‍্যালী অনুষ্ঠিত

পাঁচবিবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিতর্ক প্রতিযোগিতা ও র‍্যালী অনুষ্ঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

মানবাধিকার আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয় এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে।
‎এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলার বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ‘উপজেলা  হিউম্যান রাইটস ফেস্ট-২০২৫’ আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এম এস এফ) এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা “বন্ধন’এর আয়োজনে এমপাওয়ারহার প্রকল্পের অধীনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‎এবারের বিষয় ছিল, মানবাধিকার আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে বিজয় ছিনিয়ে নেয় শ্রী শ্রাবণ চন্দ্রের দল।
‎এই আয়োজনে প্রকল্পের আওতাধীন জেন্ডার ইকুয়টি ফোরামের ৮টি ইউনিয়ন ও উপজেলা ফোরামের সদস্যদের সাথে শিক্ষার্থীরা যুক্ত হন। দিনব্যাপী এই আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক।
‎প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর বিপ্লব আলীর সঞ্চালনায় এতে মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন, প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ডক্টর সাজ্জাদুল বারী।
‎শেষে শিক্ষক, শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তরের লোকজনের অংশগ্রহণনে এক র‍্যালী স্কুল চত্বর প্রদক্ষিণ করে।
‎উল্লেখ্য,সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, জিএফএ প্রকল্পটি কনসালটিং গ্রুপ কর্তৃক পরিচালিত হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments