বাড়িঢাকা বিভাগঢাকা জেলাসাবেক মন্ত্রীর কৃষি খামারের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার।

সাবেক মন্ত্রীর কৃষি খামারের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি ধামরাই ঢাকা :
ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় সাবেক মন্ত্রী কামাল মজুমদারের পরিত্যক্ত খামারবাড়ির পুকুর থেকে তন্ময় (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
রবিবার সকালে স্থানীয়রা পুকুরে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে কোনো অপরাধমূলক কার্যক্রম জড়িত কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ধামরাই থানা পুলিশের একটি দল ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments