বাড়িঢাকা বিভাগটাঙ্গাইল জেলাবিএনপি মনোনীত প্রার্থীর ৩১ দফা লিফলেট বিতরণের সময় ফ্যাসিষ্ট সন্ত্রাসীদের হামলায় বিএনপি'র...

বিএনপি মনোনীত প্রার্থীর ৩১ দফা লিফলেট বিতরণের সময় ফ্যাসিষ্ট সন্ত্রাসীদের হামলায় বিএনপি’র ৩০ আহত

নাগরপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু’র পক্ষে দলীয় ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণের সময় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন কুলুবাড়ি এলাকায় সন্ত্রাসী হামলা করেছে পতিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের কয়েকশত সন্ত্রাসী। এ হামলাটি পাপনের বিশ্বস্ত সহযোগী জুয়েল সরকারের নির্দেশে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এতে নেতৃত্ব দেয় বলে জানায় আহতরা।

আজ শনিবার সকালে বিএনপির প্রার্থীর পূর্বঘোষিত কর্মসূচী, লিফলেট বিতরণে হামলার সময় বিসিবি এর কর্মচারী (হিসাব রক্ষণ) ফ্যাসিষ্ট দোষ বিসিবি’র সাবেক সভাপতি নাজমুল হক পাপন’র বিশ্বস্ত জুয়েল সরকারের ফেষ্টুন নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে, কুপিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কমপক্ষে ২৫-৩০ জনকে আহত করেছে। এদের মধ্যে ৭ জন মারাত্মক ভাবে আহত হয়েছে। এনটিভি’র এক অনুসন্ধানী প্রতিবেদনে জুয়েল সরকারের সকল অপকর্ম ও টাকা নিয়ে আত্নগোপনে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। এবং বিগত উপজেলা পরিষদ নির্বাচনের জুয়েল সরকার দেলদুয়ার আসন থেকে হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচন করে ফেল করে। এছাড়াও বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জনসভা, গণসংযোগ সহ বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিল। বিসিবিতে চাকরির সুবাদে একাউন্টের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ম্যাচ ফিক্সিং সহ অবৈধভাবে শত শত কোটি টাকার মালিক হয়েছে বলে অভিযোগ করে ক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীরা।
এসব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ইদানীং জুয়েল সরকার স্থানীয় প্রভাবশালী নেতাদের কালো টাকায় বশে এনে ভোল পাল্টে বিএনপি সাজার চেষ্টায় লিপ্ত রয়েছে। কালো টাকার প্রভাব খাটিয়ে প্রভাবশালীদের বসে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিল। মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি’র কতিপয় মনোনয়ন বঞ্চিতদের নিয়ে দলের এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে জানায় বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু। তিনি আরো বলেন, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে আজ ফ্যাসিষ্টরা মরিয়া হয়ে লেগেছে। তার সাথে যোগ দিয়েছে দলের নাম ব্যবহার করে চলা বিপথগামী হাতেগোনা কয়েকজন লোক। ইনশাআল্লাহ, মহান আল্লাহ আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনসমর্থনের মাধ্যমে তাদের উচিত জবাব দেয়ার তৌফিক দেবন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments