বাড়িঢাকা বিভাগঢাকা জেলামানিকগঞ্জ-১ এমপি প্রার্থী‘ ইলিয়াছ হোসাইন’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

মানিকগঞ্জ-১ এমপি প্রার্থী‘ ইলিয়াছ হোসাইন’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

মোঃ রাজু মোল্লা (মানিকগঞ্জ জেলা) বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া,খলসি, জিয়নপুর অঞ্চলের মানুষের জন্য মানবিক উদ্যোগে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
শনিবার, ২৯ নভেম্বর সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাঘুটিয়া বি.কে.এস. হাই স্কুল মাঠে এ ক্যাম্পে কার্যক্রম শুরু হয়। নাক–কান–গলা, মেডিসিন, গাইনী ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সকাল থেকেই রোগী দেখা শুরু করেন।
গণ অধিকার পরিষদের মনোনীত মানিকগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন এ সময় উপস্থিত থেকে কার্যক্রমটি তদারকি করেন
সকালে থেকেই বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় জমাতে থাকেন। রোগীদের উপচে পড়া ভিড়ে স্কুল মাঠ একসময় চিকিৎসাপ্রার্থীদের মিলনমেলায় পরিণত হয়। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান সবা গ্রহীতারা। 
এসময় মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বলেন- মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। স্বাস্থ্যসেবার অভাব দূর করা আমাদের অগ্রাধিকার। মানবিকতার জায়গা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সেবা আগ্রহীতারা  জানান, চিকিৎসাসেবার এমন আয়োজন খুবই প্রয়োজনীয় ছিল এবং ভবিষ্যতেও এমন উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments