
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠ পর্যায়ের কর্মরত পরিবার কল্যাণ সহকারী FWA, পরিবার নিয়োগ সংক্রান্ত বিধিমালার দাবিতে নওগাঁ জেলার পত্নীতলায় স্বারক লিপি প্রদান করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠ পর্যায়ের কর্মরত পরিবার কল্যাণ সহকারী FWA, পরিবার পরিকল্পনা পরিদর্শক, FPI কার্যক্রম পরিবার কল্যাণ পরিদর্শিকা FWV দের সু দীর্ঘ ২৬ বৎসর যাবৎ বিভিন্ন আন্দোলন কর্মসূচি করা হলেও আজ পর্যন্ত নিয়োগ বিষয়ক বিধিমালা বাস্তবায়িত হয় নাই, এই কারনে সরকারি কর্মচারী বিধিমালায় অন্যান্য দপ্তরের কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন হলেও পরিবার পরিকল্পনা দপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারীদের ভাগ্যের কোনই পরিবর্তন এখনো ঘটে নাই, যে যে পদে নিয়োগ নিয়েছেন সে পদে থেকেই ওপারের জগতে চলে গেছেন তবুও পদোন্নতি হয় নাই , এমনকি কোন আপগ্রেডেশন থেকেও তাঁরা বঞ্চিত থেকে যান, যা একজন সরকারী চাকুরিজীবি হিসেবে কখনই কাম্য নহে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের FWA, FWV এবং FPI গন সেই নিঃবিঃ বাস্তবায়নের জন্যই গত ২১নভেম্বর/২৫ কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল পদ ভিত্তিক উপস্থিতির মাধ্যমে কেন্দ্রীয় তিন পদের সভাপতি মহোদয় তাদের যৌক্তিক দাবি নিঃবিঃ বাস্তবায়নের জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে দৃশ্যমান নিঃবিঃ বাস্তবায়নের রুপরেখা প্রদর্শিত না হলে ১ ডিসেম্বর থেকে কর্ম বিরতির কর্মসূচি আহ্বান করা হয়েছ । সেই সাথে অধিদপ্তর কতৃক ঘোষিত সেবা সপ্তাহ ও রিপোর্ট বন্ধেরও আহ্বান করা হয়েছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে গত ২১নভেম্বর নওগাঁর পত্নীতলা উপজেলা পঃপঃ কর্মকর্তা জনাব ডাঃ রুম্পা দাস ও মেডক্যাল অফিসার কামরুজ্জামানকে স্বারক লিপি প্রদান করা হয়। উক্ত আনুষ্ঠানিকতায়, FWV, FWA এবং FPI গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরই ক্রমানুসারে গত বুধবার পত্নীতলা উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ রুম্পা দাস ও মেডিক্যাল অফিসার কামরুজ্জামানকে স্বারক লিপি প্রদান করা হয়। উক্ত আনুষ্ঠানিকতায় FWV, FWA এবং FPI গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

