
মোঃশাহিন মিয়া( নিজস্ব প্রতিনিধি) শ্রীবরদী, শেরপুর।
শ্রীবরদী উপজেলা গড়জুড়িপার ইউনিয়নে মহিলাদের নিয়ে এক উঠান বৈঠাক ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত মহিলাদের উঠান বৈঠক এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রীবরদী ঝিনাইগাতী, শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে উক্ত আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জননেতা জনাব মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হক রুবেল সাহেবের সহধর্মিনী জনাবা ফরিদা হক দীপা। প্রধান অতিথির বক্তৃতায় বলেন আমি বিগত সময়ে১৫ বছরে স্বৈরাচারী সরকারের আমলে বারবার মামলা হামলার শিকার হয়েছি এবং আমাদের নেতাকর্মী নামে মামলা হামলা হয়েছে উনাদের মামলার খোঁজ খবর এবং বিভিন্ন সময় কারাগারে থাকা অবস্থায় তাদের জামিন জন্য বিভিন্ন সময় হাইকোর্ট নিম্ন আদালত উচ্চ আদালতপর্যন্ত আমি সার্বিক সহযোগিতা করেছি এবং তাদের খোঁজ খবর নিয়েছি। বিগত ১৫টি বছর সুখে দুখে আপনাদের সঙ্গে ছিলাম আগামী দিনও আপনাদের সঙ্গে থেকে সামনে নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এনে আপনাদের সাথে নিয়ে অএ এলাকার সার্বিক উন্নয়নে সহয়তা করার সুযোগ দিবেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহমুদুল হক রুবেল সাহেব এর সহধর্মিণী ফরিদা হক দিপা আপনারা আমাদের পাশে ছিলেন আগামী দিন ও থাকবেন, আমারা আপনাদের সাথে ছিলাম আগমনী দিন ও থাকবো, পরিশেষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সকল মা বোনদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

