বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশ্রীবরদীতে নারী সমাবেশে সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল সাহেবের একমাত্র...

শ্রীবরদীতে নারী সমাবেশে সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল সাহেবের একমাত্র কন্যা রুবাইদা হক রিমঝিম। তাঁর বাবার জন্য ভোট এবং দোয়া চান

নিজস্ব প্রতিনিধি: মোঃ শাহিন মিয়া,(শ্রীবরদী, শেরপুর)
শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত নারী সমাবেশে সাবেক সংসদ সদস্য এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মাহমুদুল হক রুবেল সাহেবের একমাত্র কন্যা রুবাইদা হক রিমঝিম প্রিয় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
রুবাইদা হক রিমঝিম তাঁর বক্তব্যে বলেন—
 “আমার বাবা সর্বদা জনগণের পাশে থেকেছেন। উন্নয়ন, শিক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করেছেন। আজ আমি তাঁর পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ
—আপনাদের মূল্যবান ভোট ও দোয়া চাই, যাতে তিনি আবারও আপনাদের সেবা করার সুযোগ পান।”
তিনি আরও বলেন—
“আমার দাদা মরহুম ডাঃ সেরাজুল হক সারাজীবন এই অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জনগণের পাশে থাকতে চাই। নারী সমাজের সহযোগিতা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়।” আপনারা সকলে মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচন এ আমার বাবার ধানের শীষ প্রতীকে ভোট  দিয়ে জয়যুক্ত করবেন এ আশাবাদ ব্যক্ত করেন। 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মাহমুদুল হক রুবেল।
তিনি বলেন—
“নারী সমাজ জাতির মেরুদণ্ড। বিএনপি বিশ্বাস করে, নারীর অগ্রগতি ছাড়া কোনো সমাজ টিকে থাকতে পারে না। আমরা নারীদের জন্য শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি।
শ্রীবরদী ও ঝিনাইগাতীর মানুষই আমার শক্তি। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন দুলাল, শ্রীবরদী পৌর বিএনপি সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সাধারণ সম্পাদক এসএম সোহান।
 এছাড়াও সভায় স্থানীয় বিএনপি, যুবদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক নারী অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।
নারীরা রুবাইদা হক রিমঝিম ও মাহমুদুল হক রুবেল সাহেবের প্রতি তাঁদের সমর্থন ও শুভকামনা জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments