বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাকুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

নূর মোহাম্মদ আল-আমিন কুমিল্লা, বিশেষ প্রতিনিধি 

২২ আগস্ট ২০২৫ : কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে সিমেন্টবাহী লরির নিচে চাপা পড়ে প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছে। একই সময়ে লরির নিচে চাপা পড়ে সিএনজিচালিত অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার ২২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী এবং  চালকসহ একই পরিবারের ৪ সদস্য। তারা হলেন ১। ওমর আলী (বাবা) ২। নূর জাহান বেগম (মা) ৩।আবুল হাসেম (বড় ছেলে) ও  ৪। আবুল কাশেম (ছোট ছেলে) তাদের  বাড়ি কুমিল্লার, বরুড়া উপজেলার  পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর  গ্রামের। তাদের আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব ও এলাকাবাসীর আহাজারীতে এলাকায় নেমে আসেছে শোকের  ছায়া। রাত ১১.১৫ মিনিটে  জানাজার নামাজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
তাদের পরিবারের পক্ষ থেকে তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা যেন জান্নাত বাসি হন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments