
এস এম নাসির মাহমুদ
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গন এখন সরব আলোচনায়। মানবিকতা, উন্নয়ন ভাবনা,জনগনের আস্হারশীষে বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় প্রার্থী হলদিয়া ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো জালাল উদ্দিন ফকিরের আস্থাভাজন, মো,লিমন হাওলাদার বর্তমানে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসার শীর্ষে অবস্থান করছেন।
দীর্ঘদিন ধরে তিনি বিএনপি হালধরে রাজপথে আন্দোলন সংগ্রামী করে বারবার কারাবরণ করেছেন। তিনি অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বন্যা, জলোচ্ছ্বাস বা ব্যক্তিগত বিপদ—যেকোনো সংকটে “ লিমন ভাই” ছিলেন মানুষের প্রথম ভরসার নাম।
একাধিক অসহায় দরিদ্র কৃষক বলেন, লিমন ভাই শুধু নেতা নন, তিনি আমাদের আপন মানুষ। তাঁর দরজা সবসময় সবার জন্য খোলা।”
এদিকে এলাকায় কিছু সুযোগসন্ধানী মহল প্রভাবশালী নেতাদের নাম ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম, জমি দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অপতৎপরতায় জড়িত বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
স্থানীয় ভোটারদের মতে, নিরপেক্ষ নির্বাচন হলে চেয়ারম্যান পদে প্রার্থী হলে মো,লিমন হাওলাদার প্রায় শতকরা ৯০℅ ভোটে বিজয়ী হবেন। তারা বিশ্বাস করেন, নির্বাচিত হলে তিনি দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন।
কয়েকজন সাধারণ জেলে ও কৃষক তরুণ ভোটারের ভাষায়, “জামাল ভাইয়ের মতো সৎ ও জনদরদী নেতা এখন খুবই প্রয়োজন।”
মানবিকতা, সততা ও উন্নয়নের অঙ্গীকার—এই তিন শক্তির সমন্বয়ে মো,লিমন হাওলাদারনএখন হলদিয়া ইউনিয়নের মানুষের আশা-ভরসার প্রতীক

