বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাহোমনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা। তিনি বলেন, “ভালো ফলাফলের পাশাপাশি একজন শিক্ষার্থীকে নৈতিকভাবে পরিপূর্ণ ও দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। দেশের উন্নয়নে সৎ, দক্ষ ও যোগ্য মানুষের প্রয়োজন।”
সভায় সভাপতিত্ব করেন হোমনা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল সাদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুল হক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ রাসেল, শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান, শিবির নেতা ইউনুস আহমেদ প্রমুখ।
শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments