
বেলায়েত হাওলাদার মাদারীপুর বিশেষ প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার দারাদিয়া গ্রামে ইতালি প্রবাসী হালিম খান (৪৫) এর মরদেহ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী রেশমা বেগমের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে হাসপাতালের মেঝেতে হালিম খানের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ সেখানে পড়ে থাকলেও তার পাশে কেউ ছিল না। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হালিম খান দীর্ঘদিন ইতালিতে অবস্থান করছিলেন। কিছুদিন আগে তিনি দেশে ফিরেন। তার স্ত্রী রেশমা বেগম নগর গোয়ালদি গ্রামের কলম খানের মেয়ে।
স্থানীয়দের অভিযোগ, রেশমা বেগম পরিকল্পিতভাবে স্বামীকে হ***ত্যা করে মরদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও আলোচনা চলছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

