বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর গুরুতর আহত, ঢাকায় রেফার

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর গুরুতর আহত, ঢাকায় রেফার

মাদারীপুর বিশেষ প্রতিনিধি :বেলায়েত হাওলাদার 

মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের সুইজগেট ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছে দানিয়াল বয়াতী (১৬) নামে এক কিশোর।
আহত দানিয়াল শিরখারা শ্রিনদী এলাকার আয়নাল বয়াতীর ছেলে। রোববার (২৩ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দানিয়ালকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
বর্তমানে সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় দানিয়াল মোটরসাইকেলে করে নিজ এলাকায় ফিরছিল। হঠাৎ করে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments