
কুমারখালী (কুষ্টিয়া)।
কুষ্টিয়ার কুমারখালীতে গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হয়েছেন কয়া গ্রামের মজিদ মুন্সির ছেলে সাব্বির মুন্সি (২১)। তিনি ২০২৪-২৫ শিক্ষা বর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের মা লাভলী খাতুন জানান, বেশ কিছুদিন ধরে সাব্বির অস্বাভাবিক আচরণ করছিলো। রোববার সকাল ৮ টার দিকে সাব্বির গোসল করে এসে তার সাথে নাস্তা করেন। নাস্তা শেষ করে তিনি বাইরে গিয়ে কিছু সময় পর ফিরে এসে ছেলেকে রুমের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে রশি কেটে সাব্বিরকে নিচে নামানোর পর মৃত অবস্থায় দেখতে পান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার ও গন্যমান্য ব্যক্তি বর্গের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

