
শ্যামল বর্মন শিমুল, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলায় অদ্য ১৪/৬/২৫ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি শাহীন রেজা টিটুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবং ক্লাবের বিভিন্ন উন্নয়ন এবং সাংবাদিকদের ৭০ মিনিস্টারের সাথে সংবাদ সংগ্রহ করার জন্য বিষয়ে গুরুত্ব দিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল হক রহমত, সহ-সভাপতি মোঃ চান পাশা,যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ জীবন, অর্থ সম্পাদক শ্যামল বর্মণ শিমুল সহ সংগঠনের কার্যকরী ও সাধারণ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এবং সকল সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সভাপতি সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং সবাইকে রাতের ডিনার করিয়ে সভায় সমাপ্তি ঘোষনা করেন। এবং সবাই কে এক হয়ে কাজ করার আহবান জানান।

