বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাহাটহাজারীতে একজনের শরীরে করোনা শনাক্ত।

হাটহাজারীতে একজনের শরীরে করোনা শনাক্ত।

মোহাম্মদ আশরাফুল ইসলাম, হাটহাজারী (চট্টগ্রাম) শিক্ষানবিশ প্রতিনিধি 
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৪০ বছর বয়সী আক্রান্ত ওই ব্যাক্তি হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা। এ নিয়ে গত ছয় দিনে মোট ৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৪ জুন) জেলা সিভিল সার্জেনর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটট পর্যন্ত) ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ঢাকার নিদের্শনা অনুযায়ী আমরা নমুনা পরীক্ষা করছি। আক্রান্তদের পর্যবেক্ষণ রাখছি। বিশেষ করে যারা ৬৫ বছরের বেশি বয়সী, তাদের প্রতি আমাদের পরামর্শ হলো – নিজেদের সুরক্ষার জন্য মুখে মাক্স ব্যাবহার করতে হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments