বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে যেন থামছেই না শ্রমিক আন্দোলন।

কালিয়াকৈরে যেন থামছেই না শ্রমিক আন্দোলন।

নাজমুল হক,কালিয়াকৈর(গাজীপুর) নিজস্ব প্রতিনিধি।
গাজীপুরের কালিযাকৈর উপজেলার বাড়ইপাড়া হিজলহাটি এলাকায় রোববার বিকালে ঈদের ছুটি বৃদ্ধি,জেলারেল ডিউটি করানো যাবেনা ,ট্রেড ইউনিয়ন সহ তিন দফা দাবিতে কর্মবিরতি রেখে কারখানার ভিতর বিক্ষোভ করেছে সাউদান নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা। এ বিক্ষোভে প্রায় ১২ শতাধিক শ্রমিক অংশ নেয়। খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা এসে কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।
কারখানার শ্রমিকরা  ও পুলিশ সূত্র জানায় বেলা তিনটার দিকে শ্রমিকরা কর্মবিরতি রেখে বিক্ষোভ করতে থাকে। এসময় শ্রমকিরা ঈদের ছুটি ১০ দিন (অবশ্যই জেনারেল ডিউটি করানো যাবেনা ),ট্রেড ইউনিয়ন বাতিল ,কর্মী সাটাই বন্ধসহ তিন দফা দাবি জানায়। এসময় কারখানা কতৃপক্ষ শ্রমকিদের দাবি মেনে নিতে গড়িমসি করলে শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়ে কারখানার ভিতরে বিক্ষোভ করতে থাকে। পরে খবর পেয়ে শিল্প পুলিশ,থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় শ্রমকিদের দাবির বিষয়ে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে সমাধান এর চেষ্টা করেন পুলিশ সদস্যারা। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে শ্রমিকরা সন্ধ্যা সাতটার দিকে বাসায় চলে যায়।
কারখানার জিএম এডমিন নুরুল ইসলাম জানান তুচ্ছ বিষয় নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন। শ্রমিকদের সকল দাবি মেনে নেয়া হয়েছে। গাজীপুর শিল্প  পুলিশের ওসি কিরন কুমার রায় বলেন তিন দফা দাবিতে শ্রমকিরা কর্মবিরতি রেখে কারখনার ভিতরে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমকিদের দাবি মেনে নিয়ে আজকের মতো ছুটি ঘোষনা করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments