বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসৈয়দপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি:

২৩ মে (বৃহস্পতিবার) সকাল ১১টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক সচেতনতামূলক মাসিক সভা। সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা “আনন্দ ও সিপ (SIP)”।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী এনামুল বারী এবং সঞ্চালনায় ছিলেন ঝুঁকি হ্রাস কর্মকর্তা শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন আহম্মদ।

সভায় অতিথি ও অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় প্রদান করেন এবং দুর্যোগ মোকাবেলায় ইউনিয়নের প্রাসঙ্গিক সমস্যাগুলো তুলে ধরেন। বক্তব্যে মাওলানা সাইফুদ্দিন বলেন, “সৈয়দপুর ইউনিয়ন ভৌগলিকভাবে উপকূলীয় এলাকায় হওয়ায় আমরা বারবার প্রাকৃতিক দুর্যোগের সরাসরি শিকার হই। আমাদের সকল পরিকল্পনায় এই বাস্তবতা বিবেচনায় রাখতে হবে।”

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির মোল্লা বলেন, “আমার এলাকা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং বন্যায় বারবার ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে বদরখালী ও বাকখালী খাল দুটির সংস্কার এবং চলমান স্লুইস গেট নির্মাণ কাজ বর্ষার আগেই সম্পন্ন না হলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে কৃষকদের ফসলের চরম ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।”

সভাপতি কাজী এনামুল বারী বলেন, “সৈয়দপুর একটি দুর্যোগপ্রবণ এলাকা। পাহাড়ি ঢল ও বর্ষার পানি দ্রুত নিষ্কাশনের জন্য খাল সংস্কার অত্যন্ত জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন, কারণ বিষয়টি সরাসরি জনস্বার্থের সঙ্গে জড়িত।”

সভায় আরও উপস্থিত ছিলেন— এনজিও “আনন্দ ও সিপ”-এর কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি ও জামায়াতসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সভাটি ইউনিয়নের উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments