
বিন-ই-আমিন, নিজস্ব প্রতিনিধি,ঝালকাঠী।।
মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম প্রোগ্রামের আওতায় উন্নয়ন সংস্থা “রুম -টু- রিড বাংলাদেশ “প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষার স্তরে ছেলে মেয়েদের শিক্ষায় সমতা আনয়নের লক্ষ্যে কার্যক্রম হাতে নিয়েছে। প্রাথমিকের সকল শিক্ষার্থী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মেয়েদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ২০০৯ সাল থেকে কার্যক্রম চলে আসছে। তারই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ের শিশুদের “সাক্ষরতা কর্মসূচি” এবং মাধ্যমিক পর্যায়ের “মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম” ঝালকাঠিতে ২০২৫ সন থেকে শুরু হয়েছে। ঝালকাঠি জেলার একশতটি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিকের ১৩ টি বিদ্যালয়ের ১০২৬ জন শিক্ষার্থীর মধ্যে ৪ বছর মেয়াদে এ কার্যক্রম চলবে। মাধ্যমিক পর্যায়ে জীবন দক্ষতা শিক্ষায় কিশোর কিশোরী ক্লাব গঠব ও বেগবান করা, ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলের প্রতি আকৃষ্ট করা, লিঙ্গ বৈষম্য পরিহার করে লিঙ্গ সমতায় নিয়ে আসা, মেয়ে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন ও জীবনমান উন্নত করতে তাদের আত্মবিশ্বাস গঠন,বিভিন্ন সমস্যার সমাধানের সিদ্ধান্ত গ্রহণ সহ প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে তাদেরকে পারিবারিক সামাজিক এবং কর্মক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলা প্রোগ্রামের মূল উদ্দেশ্য।
অদ্য ১৭ মে ঝালকাঠির রুম টু রিট কার্যালয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ২৮ থেকে ৩০ এপ্রিল মাস্টার ট্রেইনারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন প্রোগ্রামের মাধ্যমিক পর্যায়ের প্রোগ্রাম অফিসার( জিইপি) ইফাত জেরিন, সাবা তিনি এবং ফাহমিদ হামিদ। মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন ঝালকাঠি সদরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আনিসুর রহমান পলাশ ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বিন- ই-আমিন,ঝালকাঠির রুম টুরিস্ট প্রকল্পের ভিইপির প্রোগ্রাম অফিসার কোহিনুর খাতুন, নলছিটি উপজেলার সোশ্যাল মোবিলাইজার জিনাত আরা ও ঝালকাঠি সদরের রুবী তালুকদার।
বয়:সন্ধিকালে মেয়ে শিশুদের ব্যক্তিগত পরামর্শ প্রদান, মেয়ে শিশুদের শারীরিক ও বুদ্ধি ভিত্তিক এবং সামাজিক উন্নয়নের জন্য অভিজ্ঞ ব্যক্তি কর্তৃক শিক্ষা সহায়তা প্রদান, মেয়ে শিশু এবং তাদের অভিভাবকদের শিক্ষায় আগ্রহী করে তোলা, বিদ্যালয়ে জেন্ডার সংবেদনশীলতা পরিবেশ তৈরিতে বিভিন্ন পরামর্শ প্রদানের লক্ষে এ প্রশিক্ষণ।
মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৭৭ টি অধিবেশনের মাধ্যমে এ প্রোগ্রাম সম্পন্ন হবে।

