বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাকাঠালিয়ায় হতদরিদ্রদের মাঝে গরু ও গাছের চারা বিতরণ

কাঠালিয়ায় হতদরিদ্রদের মাঝে গরু ও গাছের চারা বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়ায় অতি দরিদ্রদের মাঝে  গরু, ফলদ গাছের চারা ও মশারি বিতরণ করেছে ব্রাক।
আজ ৮ মে সকালে ১১ টায় আমুয়া ব্রাক অফিসের সামনের চত্বরে  এ সব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অতিদরিদ্র পরিবারের সদস্যদের হাতে ষাড় গরু,গাছের চারা ও মশাড়ী তুলে দেন।
চলতি বছরের মধ্যে ৩ শত পরিবারকে  গরু,গাছের চারা  ব্যবসায়িক পণ্য বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে ২০টি পরিবারাকে এ সহায়তা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন, ব্র্যাকের ঝালকাঠি  জেলা সমন্বয়ক রিসান রেজা মো: শাহেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার, বিশ্বজিৎ শীল, আঞ্চলিক ব্যবস্থাপক, উজ্জ্বল কুমার দাস প্রমুখ্য।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments