বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলামোহনগঞ্জ অভ্যন্তরীণ বোরো সংগ্রহ (ধান ও চাল) এর শুভ উদ্ভোদন।

মোহনগঞ্জ অভ্যন্তরীণ বোরো সংগ্রহ (ধান ও চাল) এর শুভ উদ্ভোদন।

মোহনগঞ্জ,  নেত্রকোনা নিজস্ব প্রতিনিধি :

নেত্রকোনার মোহনগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ধান  ও চাল এর উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার মোহনগঞ্জ খাদ্য গোদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহ  উদ্বোধন করেন,   প্রধান অতিথি খাদ্য অধিদপ্তরের মহা পরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর। জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক  ময়মনসিংহ, আবু নঈম মো: শফিউল আলম , মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, মোহনগঞ্জ  থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর শাকুর সাদী, উপজেলা খাদ্য  কর্মকর্তা মো: লুৎফর রহমান প্রমুখ। 
  উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। 
পরে হাওর এলাকার কৃষকদের নিয়ে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments