বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁর নিয়ামতপুরে বিএনপির দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত ।

নওগাঁর নিয়ামতপুরে বিএনপির দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত ।

 মোঃ আব্দুল আজিজ ।। স্টাফ রিপোর্টার নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বলেন দেশের মানুষ বাড়াবাড়ি পছন্দ করে না মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সনের  উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ রিলিফ চোর, কম্বল চোর, ভোট চোর।

এ দেশের মাটিতে  চোরের কোন ঠাই নাই। আগামী নির্বাচনে দেশব্যাসী বিএনপিকে ক্ষমতায় ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এ দেশের মানুষ ।

আজ দুপুরে নওগাঁর নিয়ামতপুর ঈদগাহ মাঠে স্থানীয় উপজেলা বিএনপির  দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  মন্তব্য দেন ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির  রাজশাহী বিভাগীয় সাঙগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবুবকর সিদ্দিক, সদস্য সচীব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, মামনূর রহমান রিপন প্রমূখ।

অনুষ্ঠানে নওগাঁর নিয়ামতপুরের বার বার নির্বাচিত  সাবেক সংসদ সদস্য ডা: ছালেক চৌধুরীকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে নিয়ামতপুর উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষনা করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments