বাড়িবাংলাদেশেজৈন্তাপুরে এম.সি.সি ক্রিকেট ক্লাব'র উদ্যোগে মরহুম বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন'র স্মরণে আলোচনা...

জৈন্তাপুরে এম.সি.সি ক্রিকেট ক্লাব’র উদ্যোগে মরহুম বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন’র স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেট জৈন্তাপুর উপজেলার নিজপাট মাস্থিং হাটি গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার হাজ্বী মোঃ আনোয়ার হোসেন’র স্মরণে এম.সি.সি ক্রিকেট ক্লাব’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় এম.সি.সি ক্রিকেট ক্লাব’র কার্যালয়ে ১নং নজপাট ইউপি’র সাবেক সদস্য মাহমুদ আলী’র সভাপতিত্বে এবং সুভাষ দাস বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিপেন্দ্র কুমার দে, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ, ক্রিড়া ব্যক্তিত্ব হাসান মোহাম্মদ বদরুল, জাবেদ আহমদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কবির আহমদ, রায়হান আহমদ, শান্ত দে, রুমন আহমদ, আহমেদ লোকমান, রায়হান আহমদ, বদরুল আলম, তুহিন আহমদ, জায়েদ আহমদ, সাব্বির আহমদ ও ফারহান আহমদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার হাজ্বী মোঃ আনোয়ার হোসেন ছিলেন এম.সি.সি ক্লাবের উপদেষ্টা কমিটি’র একজন। তারা আরো বলেন তিনি ছিলেন একজন ক্রীড়া প্রেমিক, সদা হাস্যউজ্জল ও  সদালাপী ব্যক্তিত্ব, তাহার মৃত্যুতে ক্লাবের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, আমরা মরহুমের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করছি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments