বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাচট্টগ্রাম পটিয়া মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর নিহত হয় ২ জন।

চট্টগ্রাম পটিয়া মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর নিহত হয় ২ জন।

মোঃ জসীম উদ্দীন,চট্রগ্রাম বিশেষ প্রতিনিধি।

শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৩:৪৫ মিনিটের সময়

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ওসমানের পুত্র মোঃ হৃদয় (২৩) ও একই এলাকার ফোরকান বাদশার পুত্র মোঃ ইমরান (২২)।

বিষয়টি নিশ্চিত করেন পটিয়া হাইওয়ে থানার এসআই আবদুর রশীদ জানান, যাত্রীবাহী লোকাল বাসটি জব্দ করা হয়েছে এবং নিহত দুইজনের লাশ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া উপজেলার মনসার টেক যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জানা যায়, মোটরসাইকেল আরোহী দুইজন শান্তির হাট এলাকা থেকে বোয়ালখালীর দিকে যাচ্ছিল। এসময় পটিয়া থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments