
জিহাদ হাসান, উপজেলা বিশেষ প্রতিনিধি,জাজিরা শরীয়তপুর।
শরিয়তপুরে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইয়াসিন আকন্দ কান্দি বসতি বাড়িতে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ২১ মার্চ বেলা দুপুর দুই টার সময় বসতি ঘড় থেকে আগুনের উৎস বা আগুন লাগার সূত্রপাত
এখনো খুঁজে পাইনি ক্ষতিগ্রস্ত পরিবার।
মাওলানা আজিজুর রহমান পিতা: মরহুম আব্দুর জব্বার মুন্সির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় গ্রাম বাসিরা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনে সম্ভব হয়। ঘরে থাকা শস্য, কিতাব, কাপড়, টাকা-পয়সা, আসবাবপত্র সব আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতির শিকার হয় ভুক্তভোগী পরিবারটি।
এই ঘটনায় স্থানীয় ওয়াড মেম্বার জনাব সোলায়মান মাদবর, চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি, উপজেলা চেয়ারম্যান জনাব মোবারক আলি শিকদার, মাননীয় সাংসদ জনাব ইকবাল হোসেন অপুসহ প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং সকল বিত্তশালীদের স্বল্প আয়ের এ পরিবারটির পাশে দাড়াঁনোর বিনীত আহবান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।

