
আনিসুজ্জামান, বিশেষ প্রতিনিধি কটিয়াদী ,
কিশোরগঞ্জ :(৬ অক্টোবর, সোমবার, সকাল ১১:০০ টায়)” কটিয়াদী ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ “আজ কটিয়াদীতে মানববন্ধনের আয়োজন করে। উক্ত মানববন্ধনে নিয়োগ পরীক্ষা ব্যতীত ইসলামী ব্যাংকে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বহিষ্কার দাবি করে। তারা আরো দাবী করে যে ইসলামী ব্যাংক থেকে অবৈধভাবে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে, অর্থ পাচারের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে সারা দেশ থেকে নিয়োগ পরীক্ষার ভিত্তিতে দক্ষ ও যোগ্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়ে গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও যথাযথ গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। উক্ত মানববন্ধনে গ্রাহকদের মধ্যে অনেকে আলোচনা রাখেন। সকলের দাবি হলো অবৈধ চাকরিজীবীদের কোনো ভাবেই ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হবে না।

