বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমাদারীপুরে জায়গাজমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক-১

মাদারীপুরে জায়গাজমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক-১

নাসির উদ্দিন, মাদারীপুর সদর উপজেলা প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈরে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে লাবলু বয়াতী (৪৫) নামে এক ছোট ভাই খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুলকে আটক করেছে।

রবিবার (২ জুন) রাতে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবলু ওই গ্রামের মৃত ইস্রাফিল বয়াতীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির জায়গা নিয়ে আপন দুই ভাই বাবুল বয়াতী ও লাভলু বয়াতীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে ছোট ভাই লাভলু বয়াতী সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলে বড় ভাই বাবুল বয়াতীর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায় দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এ সময় ছোট ভাই লাভলু মাটিতে লুটে পড়ে যায়। পরে লাভলুকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী নিহতের বোন ফরিদা বেগম জানান, বাড়ির জায়গা নিয়ে আমার বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে মারামারি হয়। এ সময় ছোট ভাই মারা যায়। আর নিহতের স্ত্রী নাছিমা বেগম জানান, আমার ভাসুর বাবুল বয়াতী আমার স্বামীকে মারধর করে মেরে ফেলেছে। আমি এ হত্যার বিচার চাই।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, এ ঘটনায় বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে আটক করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments