দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য একটি দল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে ষড়যন্ত্র করছে। আবার ভোটারদের বিশেষ মার্কায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে বলে ধর্মপ্রাণ মুসরমানদের ভুল ব্যাখ্যা দিয়ে প্রভাবিত করছেন। অথচ এই দলটিই ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামিলীগ কে ক্ষমা করে দিয়েছেন বলে ঘোষনা দিয়েছেন।
রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সমর্থনে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণ সংযোগ চলাকালে
বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম পথ সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলন শুধুই একটা আন্দোলন ছিলোনা। এই আন্দোলন ছিল ক্ষমতাসীনদের দমন নিপিড়নের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন বিগত ১৬ বছর ধরে আওয়ামীলীগ জালেমদের বিরুদ্ধে আন্দোলন। আর সেই জালেমদের যারা মাফ করার কথা বলে তারা মুনাফেক ও বেঈমান।
তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্য বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে সুন্দর ও সুখী সমৃদ্ধশালী দেশ গঠন ও রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ঘোষনা করেছেন। এটি বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক জিয়াকে জয়যুক্ত করুন খালেদা জিয়াকে জয়যুক্ত করুন। তাহলেই উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।
তিনি পাঁচবিবি বাজার থেকে সহস্রাধিক নেতাকর্মীর বহর নিয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা , শেকটা, মাঝিনা, সোনাপুর আটাপাড়া, চেঁচড়া মোড়ে লিফলেট বিতরণ, গণ সংযোগ ও পথসভা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল,পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

